শনিবার, ৭ নভেম্বর ২০২৬

দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল

দুদকের তিন উপপরিচালক ও নয় সহকারী পরিচালককে বিভিন্ন কার্যালয়ে বদলি ও পদায়ন করা হয়েছে।
দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল

অনলাইন ডেস্ক: ১৫ বছর পর চাকরি ফিরে পাওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক এম এম শাব্বির হাসানসহ তিন উপপরিচালক এবং ৯ জন সহকারী পরিচালক পদে রদবদল করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী, উপপরিচালক এম এম শাব্বির হাসানকে সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ থেকে ঢাকার প্রধান কার্যালয়ে উপপরিচালক (পরিদর্শন) হিসেবে পদায়ন করা হয়েছে। উপপরিচালক মো. আল-আমিনকে চট্টগ্রামের বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত অবস্থা থেকে চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়ে এবং মো. আবু সাইদকে প্রধান কার্যালয়ের গণসচেতনতা ও গণশুনানি-২ থেকে খুলনার বিভাগীয় কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদকে প্রধান কার্যালয়ের বি. অনু. ও তদন্ত-১ থেকে ঠাকুরগাঁওয়ের সমন্বিত জেলা কার্যালয়ে বদলি করা হয়েছে। মো. এমরান হোসেনকে মানিলন্ডারিং-২ থেকে কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ে, আসাদুজ্জামানকে প্রশিক্ষণ ও রেকর্ড থেকে অনু. ও তদন্ত-৩, মো. সাইফুল ইসলামকে প্রধান কার্যালয়ের গোয়েন্দা ইউনিটে এবং মো. শফিকুল ইসলামকে অনু. ও তদন্ত-৪-এ বদলি করা হয়েছে।

এ ছাড়া আমির হোসেনকে অনু. ও তদন্ত-২, মো. জাহিদুল ইসলামকে ঢাকা-২-এর সমন্বিত জেলা কার্যালয়, মো. হোসেন আলীকে কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয় এবং সহকারী পরিচালক মো. জাহিদুল ইসলামকে ঢাকার দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলে বদলি করা হয়েছে।

আদেশে বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৮ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে।

সূত্র: Daily Amader Matribhumi

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box