শনিবার, ৭ নভেম্বর ২০২৬

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার বেলা ১১টায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ২০২৫ সালের অষ্টম ও পঞ্চম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল সরোয়ার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আকবর আলী, ধৃতি সুন্দর মল্লিক, সিনিয়র শিক্ষক মো. নজরুল ইসলাম, শক্তিপদ বিশ্বাস, মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবু, সবুজ কুমার সাহা ও শারমিন লাকীসহ শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষানুরাগী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অমল কান্তি নাগ। আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক ও অতিথিরা।

কৃতি শিক্ষার্থী ফারদিন শাহরিয়ার খান বলেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতে ভালো ফলাফল করতে শিক্ষার্থীদের উৎসাহ জোগাবে।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, ভালো শিক্ষার্থীরা উন্নত দেশ গঠনে সুনামের সঙ্গে কাজ করবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নতুন পথে চলতে সাহস জোগাবে এবং অন্য শিক্ষার্থীদেরও ভালো করার অনুপ্রেরণা দেবে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box