শনিবার, ৭ নভেম্বর ২০২৬

মনোহরগঞ্জে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ

কুমিল্লার মনোহরগঞ্জে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
মনোহরগঞ্জে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ

অনলাইন ডেস্ক: কুমিল্লার মনোহরগঞ্জে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। ৬ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ সনদ বিতরণ করা হয়।

উপজেলার সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত জাহান।

অনুষ্ঠানে মনোহরগঞ্জ মডেল মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ, মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মতিন এবং ইসলামিক ফাউন্ডেশন মনোহরগঞ্জ উপজেলা পরিদর্শক মো. মোতাহের হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আনোয়ার হোসেন জানান, শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ, তাদের চরিত্র গঠন এবং ইসলামি আদর্শে সুনাগরিক হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে ইসলামিক ফাউন্ডেশন এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

তিনি আরও জানান, কোমলমতি শিশু-কিশোরদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব ও ইসলামি ভাবাদর্শ গড়ে তোলাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

সূত্র: Daily Amader Matribhumi

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box