শনিবার, ৭ নভেম্বর ২০২৬

সরকারের উন্নয়ন কার্যক্রমের জনসচেতনতা সৃষ্টিতে ফ্যামিলি সমাবেশ

নাটোরের গুরুদাসপুরে সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফ্যামিলি সমাবেশ করেছে জেলা তথ্য অফিস।
সরকারের উন্নয়ন কার্যক্রমের জনসচেতনতা সৃষ্টিতে ফ্যামিলি সমাবেশ

অনলাইন ডেস্ক: সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাটোরের গুরুদাসপুর উপজেলায় ফ্যামিলি সমাবেশ করেছে জেলা তথ্য অফিস। বৃহস্পতিবার উপজেলার খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।

উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মো. রোস্তম আলী হেলালী। জেলা তথ্য অফিসার মো. আ. আওয়াল স্বাগত বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে। সরকারের এসব কার্যক্রম সম্পর্কে নিজেরা অবহিত হওয়ার পাশাপাশি অন্যদেরও জানাতে তারা সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকারভিত্তিতে নেওয়া পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। এ সময় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী ভাতাসহ বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সুফল সম্পর্কে জানানো হয়।

বক্তারা বলেন, শিক্ষিত, নৈতিক ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ। সন্তানদের নিয়মিত পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শিষ্টাচার, দেশপ্রেম ও মানবিক গুণাবলিতে গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box