
অনলাইন ডেস্ক: খুলনায় জেলা পুলিশের বিশেষ অভিযানে রাজু মোড়ল (২৫) নামে হত্যা মামলার এক সন্দেহভাজন আসামিকে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোরে রূপসা উপজেলার রামনাগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজু মোড়ল ওই গ্রামের ইমান আলী মোড়লের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ‘বি কোম্পানি’র সদস্য। তার বিরুদ্ধে স্থানীয় এলাকায় মামুন মীর নামে এক যুবককে হত্যার অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, রাজু দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি বাড়িতে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।
খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, রাজু মামুন মীর হত্যা মামলার সন্দেহভাজন আসামি। তাকে বেশ কিছুদিন ধরে খোঁজা হচ্ছিল। অবস্থান নিশ্চিত হওয়ার পর শুক্রবার ভোরে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, রাজুকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন