
অনলাইন ডেস্ক: মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবা, খেলনা পিস্তল ও ওয়াকিটকিসহ রাশেদ শেখ (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে মাগুরা সদর পৌরসভার কলেজপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাশেদ শেখ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মালিপাড়া গ্রামের মোস্তফা শেখের ছেলে।
অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা, একটি খেলনা পিস্তল, টাকা গণনার মেশিন, একটি প্রিন্টার, মাদক বিক্রয়ের নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা, চারটি ল্যাপটপ, ওয়াকিটকি ও প্রেসের একটি বুম উদ্ধার করা হয়েছে।
এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ার সপ্ন বিলাস ভবনের চতুর্থ তলায় ভাড়াটিয়া হিসেবে ইয়াবা ও মাদক ব্যবসার মূলহোতা দ্বীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন বসবাস করছিলেন। এসব তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দ্বীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন পালিয়ে যান। পরে ওই বাসা থেকে রাশেদ শেখকে আটক করা হয়।
এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবিন সরকার সুমন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া মাদক, নগদ টাকা ও অন্যান্য সরঞ্জাম এসআরবি হেফাজতে রয়েছে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত