শনিবার, ৭ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৪ কোটি ৮৮ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ব্লাংকেট ও প্রসাধনীসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

অনলাইন ডেস্ক: ঢাকা, ৯ অক্টোবর, ২০২৬ (বাসস) : নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ৭ অক্টোবর রাত ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন এস এইচ এস ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পাগলা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় সন্দেহজনক একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৪ কোটি ৮৮ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা মূল্যের শুল্ক ফাঁকি দিয়ে আনা ১ হাজার ২৯৭ পিস ভারতীয় শাড়ি, ২৭৩ পিস ভারতীয় ব্লাংকেট ও বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করা হয়। এ সময় কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, চালক ও তার সহকারীকে মুচলেকা নিয়ে কাভার্ড ভ্যানসহ ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি ডিভিশন সিদ্দিকবাজার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box