শনিবার, ৭ নভেম্বর ২০২৬

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন কণ্ঠশিল্পী স্বপ্না সরকার

ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে নীলফামারী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন কণ্ঠশিল্পী স্বপ্না সরকার।
ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন কণ্ঠশিল্পী স্বপ্না সরকার

অনলাইন ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নীলফামারীর কণ্ঠশিল্পী স্বপ্না সরকার। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে নীলফামারী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে এসব কথা বলেন শিল্পী স্বপ্না সরকার।

সংবাদ সম্মেলনে স্বপ্না সরকার অভিযোগ করেন, গত ৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে একটি ব্যক্তিগত বিবাদকে কেন্দ্র করে ‘আনজুয়ারা সুমি’ নামের একটি ফেসবুক আইডি থেকে তাঁকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানো হয়। তাঁর দাবি, আনজুয়ারা সুমি (মমতাজ খ্যাত সুমি শেখ) নীলফামারী জেলা প্রেসক্লাবকে না জানিয়ে কিশোরগঞ্জ থেকে কয়েকজন সাংবাদিক এনে তাঁর বিরুদ্ধে একপেশে ও বানোয়াট বক্তব্য দিয়ে সংবাদ সম্মেলন করান।

স্বপ্না সরকার বলেন, একজন বাবার কোনো অপরাধের দায় তাঁর সন্তানের ওপর বর্তায় না। মমতাজ খ্যাত সুমি শেখ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে যেসব মন্তব্য করেছেন, সেগুলোর সঠিক প্রমাণ দেওয়া সম্ভব নয় বলেও দাবি করেন তিনি। স্বপ্না সরকারের ভাষ্য, তিনি কোনো হত্যার হুমকি দেননি এবং পলাতকও নন। এসব অপপ্রচারে তাঁর মান-সম্মান ও সুনামের ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলন থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান কণ্ঠশিল্পী স্বপ্না সরকার। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের কারণে একজন মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনারও দাবি জানান তিনি।

সূত্র: Daily Amader Matribhumi

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box