
অনলাইন ডেস্ক: ফ্যামিলি কার্ড কর্মসূচি মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে রাঙ্গামাটিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার সকালে জেলা পরিষদ এনেক্স ভবন সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা বিভাগের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা পরিষদ সদস্য শ্বাসত চাকমা রিংকু, বিটু চাকমা, সুপর্ণ দেব বর্মনসহ পরিষদের অন্যান্য সদস্য, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা এবং জেলার ১০ উপজেলার প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে দীপন তালুকদার দিপু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত বর্তমান সরকার জনবান্ধব সরকার। নির্বাচনের আগে জনগণের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতিগুলো সরকার গঠনের পর বাস্তবায়ন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান জেলা পরিষদ চেয়ারম্যান।
আলোচনা সভা শেষে কর্মসূচির জরিপ কাজে ব্যবহারের জন্য প্রশিক্ষণার্থীদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন