
অনলাইন ডেস্ক: রাজশাহী বিভাগে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান, ই-ট্র্যাকার ব্যবস্থাপনা ও স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় নগরীর হোটেল এক্সের কনভেনশন রুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি।
কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুর রহমান।
এ ছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের উপপরিচালক ডা. মো. রফিকুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ, গাভি এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহায়তায় কর্মশালাটি আয়োজন করা হয়।
কর্মশালায় রাজশাহী বিভাগের টিকাদান ও স্বাস্থ্য কর্মসূচির সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ই-ট্র্যাকার ব্যবস্থাপনা, টিকাদান কার্যক্রমের কার্যকারিতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন