শনিবার, ৭ নভেম্বর ২০২৬

ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক: আজ সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জীবা আমিন আল গাজী অনলাইনে ভিডিও কলের মাধ্যমে সভায় যুক্ত হন।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণে এলাকাভিত্তিক রং নির্ধারণ, নির্দিষ্ট রুটে চলাচল, যানজট নিরসন, মাদকদ্রব্যের বিস্তার রোধ, ইভটিজিং ও কিশোর অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিয়ে বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে নিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার মেরিন সুলতানা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাসুম ইফতেখারসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box