
অনলাইন ডেস্ক: সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ সভাটি সঞ্চালনা করেন।
সভায় বক্তব্য দেন পুলিশ সুপার এবি এম জাকির হোসেন পিপিএম, সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সহকারী অধিনায়ক মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা এবং সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ।
উন্মুক্ত আলোচনায় অংশ নেন পাবলিক প্রসিকিউটর অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. শেরনুর আলী ও নাদির আহমদ, জেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশাররফ হোসেন, কেন্দ্রীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নূরুর রব চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হোসেন এবং জেলা হিন্দু, বৌদ্ব ও খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহ্বায়ক অশোক তালুকদারসহ অনেকে।
সভায় বক্তারা শারদীয় দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকার ওপর গুরুত্ব দেন। সিসিটিভিসহ গৃহীত সব সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়। পূজা উপলক্ষে বিজিবি ২৪ ঘণ্টা টহল পরিচালনাসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করবে বলে সভায় জানানো হয়।
এ ছাড়া জেলার হাসপাতাল ও পাসপোর্ট কার্যালয় দালালমুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। দোয়ারাবাজার এলাকায় চোরাই গরু কোনো বাড়িতে যাতে না থাকে, সে বিষয়ে উপজেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে জেলায় আরও বেশি টহল পরিচালনার নির্দেশও দেওয়া হয়।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত