শনিবার, ৭ নভেম্বর ২০২৬

রংপুরে ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

রংপুরের তারাগঞ্জে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি ও কিউআরটি।
রংপুরে ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক: রংপুরের তারাগঞ্জে মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কুইক রেসপন্স টিমের (কিউআরটি) তৎপরতায় ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের নেতৃত্বে পরিচালিত এ অভিযান মাদকবিরোধী কার্যক্রমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার আরেকটি উদাহরণ।

রোববার (১১ অক্টোবর) দুপুর ২টা ৩৫ মিনিটে তারাগঞ্জ উপজেলার ৪ নম্বর হাড়িয়ারকুঠি ইউনিয়নের পারঘাট সর্দারপাড়া এলাকার ‘বাবার দোয়া’ হোটেলের সামনে অভিযানটি চালানো হয়।

রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিকনির্দেশনায় জেলা ডিবি পুলিশের এসআই (নিঃ) ভূষন চন্দ্র বর্মনের নেতৃত্বে ডিবি পুলিশ ও কিউআরটির একটি দল অভিযানে অংশ নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চারজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পারঘাট সর্দারপাড়া এলাকার মৃত নুর ইসলামের ছেলে মো. আকবর হোসেন (৩৮) ও মো. মাসুদ (৪৭), রংপুর কোতোয়ালি থানার ঈশ্বরপুর জোলাপাড়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে মো. ফারুক (৩০) এবং মৃত তোফাজ্জল হোসেন ভোলার ছেলে মো. জরেজ ওরফে ভুট্টু (৫৬)।

পুলিশ জানায়, তল্লাশিতে আকবর হোসেনের কাছ থেকে ৪০ পিস, মাসুদের কাছ থেকে ১৭ পিস, ফারুকের কাছ থেকে ১৫ পিস এবং জরেজ ওরফে ভুট্টুর কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের ও উদ্ধার করা আলামত তারাগঞ্জ থানায় নেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।

সূত্র: Daily Amader Matribhumi

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box