শনিবার, ৭ নভেম্বর ২০২৬

রাজবাড়ীর কালুখালীতে পিডিবিএফের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজবাড়ীর কালুখালীতে পিডিবিএফের উদ্যোগে সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের নিয়ে তিন দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।
রাজবাড়ীর কালুখালীতে পিডিবিএফের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

অনলাইন ডেস্ক: রাজবাড়ীর কালুখালীতে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) উদ্যোগে সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের নিয়ে তিন দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এস এম রেজাউল করিম।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পিডিবিএফের ‘কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’-এর অধীনে প্রশিক্ষণটির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সহকারী প্রকল্প পরিচালক উত্তম কুমার সাহা, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সুজাত শেখ এবং সেলফ অফিসার অসীম বল্লভ।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমিতির সভানেত্রী ও দলনেত্রীরা অংশ নেন। এতে নেতৃত্বের গুণাবলি, সমিতি পরিচালনা, সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা, সামাজিক সচেতনতা, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ এবং দারিদ্র্য বিমোচনে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, গ্রামীণ নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং সামাজিক উন্নয়নে তাঁদের ভূমিকা জোরদার করাই প্রশিক্ষণের মূল লক্ষ্য। আয়োজকেরা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় নেতৃত্ব দেবেন এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবেন।

আয়োজকদের প্রত্যাশা, প্রশিক্ষণের মাধ্যমে নারীদের নেতৃত্বের দক্ষতা ও সমিতি পরিচালনায় সক্ষমতা বাড়বে এবং সামাজিক সমস্যা মোকাবিলায় তাঁরা আরও সচেতন ও দক্ষ হয়ে উঠবেন।

সূত্র: Daily Amader Matribhumi

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box