শনিবার, ৭ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে ট্রাক চাপায় প্রাণ গেল ভ্যান চালকের

লক্ষ্মীপুরে বালু বোঝাই ট্রাকের চাপায় আবুল কালাম নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করেন।
লক্ষ্মীপুরে ট্রাক চাপায় প্রাণ গেল ভ্যান চালকের

অনলাইন ডেস্ক: লক্ষ্মীপুরে বালু বোঝাই ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামে এক ভ্যান চালক প্রাণ হারিয়েছেন। সোমবার সকালে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম সদর উপজেলার শাকচর এলাকার মৃত আনু মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হওয়ার পর সড়কে উঠলে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে ট্রাকচালক ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তা আটক করেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। এতে যান চলাচল ব্যাহত হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বাসসকে জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box