শনিবার, ৭ নভেম্বর ২০২৬

চকবাজার মার্কেটের আগুন ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ঢাকার চকবাজারের মঞ্জুর খান প্লাজার আগুন সাড়ে ১২ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় ভোর ৫টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে আনা হয়েছে।
চকবাজার মার্কেটের আগুন ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক: ঢাকার চকবাজারের মঞ্জুর খান প্লাজায় লাগা আগুন ফায়ার সার্ভিসের কর্মীদের সাড়ে ১২ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আজ ভোরে নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান জানান, সোমবার বিকেল ৫টা ২ মিনিটের দিকে ছোট কাটরা এলাকায় এসি মসজিদের পাশের সাততলা ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে। ভবনটির ষষ্ঠ তলার একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয় বলে তিনি জানান।

আগুনে কসমেটিকস, ইলেকট্রনিক পণ্য ও ছাতা মজুত থাকা বেশ কিছু গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ভবন থেকে বের হওয়া ঘন কালো ধোঁয়া আগুন নেভানোর কাজকে চ্যালেঞ্জিং করে তোলে।

ধোঁয়াজনিত সমস্যায় একাধিক ফায়ারকর্মী আহত হন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলকর্মী পাঠায়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box