শনিবার, ৭ নভেম্বর ২০২৬

ফেনীতে স্কাউটিং বিষয়ক উদ্বুদ্ধকরণ কোর্স

ছাগলনাইয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অংশগ্রহণে স্কাউটিং বিষয়ক উদ্বুদ্ধকরণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
ফেনীতে স্কাউটিং বিষয়ক উদ্বুদ্ধকরণ কোর্স

অনলাইন ডেস্ক: ফেনী, ১৩ অক্টোবর, ২০২৬ (বাসস): জেলার ছাগলনাইয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের স্কাউটিং বিষয়ক উদ্বুদ্ধকরণ কোর্স আজ সকালে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ স্কাউটস ছাগলনাইয়া উপজেলা শাখা এ কোর্সের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ফারহানা পৃথা। বাংলাদেশ স্কাউটস ছাগলনাইয়া উপজেলা কমিশনার ও মির্জার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল আরিফ খন্দকার কাঞ্চনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিতা রানী দত্ত।

প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ স্কাউটস ফেনী জেলা কমিশনার এ.কে.এম. ফরিদ আহমেদ ও জেলা সম্পাদক মো. বেল্লাল হোসেন।

কোর্সে ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন।

বাংলাদেশ স্কাউটস ফেনী জেলা কমিশনার এ.কে.এম. ফরিদ আহমেদ বলেন, কোর্সের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানদের স্কাউটিং বিষয়ে দায়িত্ব ও করণীয় সম্পর্কে সচেতন করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী তাদের করণীয় সম্পর্কেও অবহিত করা হয়েছে বলে জানান তিনি। ফেনী জেলার সব প্রতিষ্ঠানে স্কাউটিং আন্দোলন আরও জোরদারে কাজ চলছে বলেও জানান তিনি।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box