
অনলাইন ডেস্ক: ইলিশ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মা ইলিশ আহরণ থেকে বিরত থাকা চাঁদপুর পৌর এলাকার ২ হাজার ৪৭৬ জন জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। এ সময় প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়।
বুধবার সকাল ১০টায় চাঁদপুর পৌর পাঠাগারে আয়োজিত বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি জেলেদের মধ্যে চাল বিতরণে অংশ নেন।
এ সময় চাঁদপুর পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরী, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার (নূর আজম শরীফ), চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক এবং সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মা ইলিশের প্রজনন মৌসুমে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা করা এবং ইলিশ আহরণ থেকে বিরত থাকতে উৎসাহিত করার লক্ষ্যেই ভিজিএফ কর্মসূচির আওতায় এ খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত