
অনলাইন ডেস্ক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক, ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের পিতা আলহাজ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ এক শোকবার্তায় রুহুল কবির রিজভী মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি শোক ও সহমর্মিতা জানান। তিনি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
শোকবার্তায় রিজভী বলেন, সালাহউদ্দিন আহমেদ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শের প্রতি তার গভীর বিশ্বাস ছিল। তিনি জনসম্পৃক্ত রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দলীয় নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি। গণতন্ত্রের প্রতিও তার অবিচল আস্থা ছিল বলে উল্লেখ করেন রিজভী।
রিজভী আরও বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সালাহউদ্দিন আহমেদ প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে অবদানের জন্য তিনি এলাকাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে বিনয়ী, সদালাপী ও মানবিক গুণাবলিসম্পন্ন একজন গ্রহণযোগ্য রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণের ক্ষমতার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন।
উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত ৮টা ১০ মিনিটে সালাহউদ্দিন আহমেদ ইন্তেকাল করেন।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত