শনিবার, ৭ নভেম্বর ২০২৬

সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

সৌদি আরবে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

অনলাইন ডেস্ক: সৌদি আরবে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

১৩ অক্টোবর নারায়ণগঞ্জের বন্দরে অবস্থিত শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শন শেষে সৌদি আরবের বিমানবন্দরে হামলায় আক্রান্ত বাংলাদেশিদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, ঘটনার পর থেকেই পররাষ্ট্র মন্ত্রণালয় ও শ্রম উইং সার্বক্ষণিক খোঁজখবর রাখছে। এ ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়ে স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের চিকিৎসার বিষয়েও নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আহত একজনের বাবার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে সমবেদনা ও সহায়তার আশ্বাস দেওয়ার কথাও জানান মন্ত্রী।

ক্রান্তিকালীন সময়ে সৌদি প্রবাসীদের অত্যন্ত সতর্ক থেকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট নম্বরগুলোতে যোগাযোগের আহ্বান জানান মন্ত্রী।

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি নিয়ে এক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধানে সরকার আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। হয়রানি সংক্রান্ত নির্দিষ্ট অভিযোগ সরাসরি নিষ্পত্তির জন্য [email protected] ঠিকানায় পাঠানোর অনুরোধ করেন তিনি।

শ্রমজীবী নারীদের নিরাপদে কাজের জন্য নারায়ণগঞ্জে মহিলা হোস্টেল এবং চিকিৎসা সহায়তায় পাঁচ শয্যার হাসপাতালের কার্যক্রম পূর্ণোদ্যমে পুনরায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, আগামী ৭ নভেম্বর এ কার্যক্রম উদ্বোধনের লক্ষ্য রয়েছে।

শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শনের সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক, বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদ এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box