শনিবার, ৭ নভেম্বর ২০২৬

সরকারি খরচায় ৬৪ জেলায় আইনগত সহায়তা পেয়েছেন ১৩ লাখ ৮৩ হাজার ৬১৭ জন

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মাধ্যমে সরকারি খরচায় ৬৪ জেলায় ১৩ লাখ ৮৩ হাজার ৬১৭ জন আইনগত সহায়তা পেয়েছেন।
সরকারি খরচায় ৬৪ জেলায় আইনগত সহায়তা পেয়েছেন ১৩ লাখ ৮৩ হাজার ৬১৭ জন

অনলাইন ডেস্ক: সরকারি খরচায় ৬৪ জেলায় জাতীয় আইনগত সহায়তা সংস্থার মাধ্যমে ১৩ লাখ ৮৩ হাজার ৬১৭ জন আইনগত সহায়তা পেয়েছেন। জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩১ হাজার ৪০৯ জন এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৬৫৮ জন সেবা পেয়েছেন।

এ ছাড়া সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-১৬৬৯৯) ২ লাখ ৭৪ হাজার ৭৯ জন এবং অনলাইন প্ল্যাটফর্মে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ৪৫৭ জন আইনি পরামর্শ পেয়েছেন।

সব মিলিয়ে লিগ্যাল এইডের মাধ্যমে এখন পর্যন্ত আইনগত সহায়তা পাওয়া উপকারভোগীর সংখ্যা ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জন।

আর্থিকভাবে অস্বচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে আইনগত সহায়তা প্রদান আইনের অধীনে সরকারি খরচায় এসব সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box