
অনলাইন ডেস্ক: চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রম এলাকায় ইলিশ শিকার করায় দুই জেলেকে ১৪ দিন করে কারাদণ্ড ও ২৫০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের হেফাজত থেকে ৩ হাজার মিটার কারেন্টজাল ও ৩ কেজি ইলিশ জব্দ করা হয়।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন মো. মিজান (২৭) ও মো. মাছুদ মাঝি (৩৫)।
শুক্রবার দুপুরে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী এবং মো. রহমত উল্লাহ। আটক জেলেদের পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক এবং কোস্ট গার্ডের সহযোগিতায় শুক্রবার ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত অভিযান চালানো হয়।
মেঘনা নদীর মোহনা, আনন্দবাজার, দাসাদী, লালপুর, আমিরাবাদ ও হরিনা সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে হরিনা এলাকা থেকে ওই দুই জেলেকে আটক করা হয়।
মো. মিজানুর রহমান আরও জানান, জব্দ করা ৩ হাজার মিটার কারেন্টজাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দ ৩ কেজি ইলিশ দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত