
অনলাইন ডেস্ক: খুলনা, ১৭ অক্টোবর, ২০২৬ (বাসস): খুলনায় পৃথক দুটি ট্রেনের ধাক্কায় ১৯ বছর বয়সী এক যুবক ও ৮৩ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়িগেট ও খালিশপুর থানার আলমনগর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়িগেট মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহফুজুল ইসলাম সিয়াম (১৯) এবং খালিশপুর থানার আলমনগর এলাকার মৃত খবিরউদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৮৩)।
খুলনা রেলওয়ে থানার (জিআরপি) সহকারী পরিদর্শক (এসআই) এসএম রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে ফুলবাড়িগেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর চিত্রা ট্রেনের ধাক্কায় মাহফুজুল ইসলাম সিয়াম নিহত হন। একই দিন সকাল ৯টার দিকে আলমনগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর রূপসা ট্রেনের ধাক্কায় জয়নাল আবেদীন নিহত হন।
পরে দুজনের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন