শনিবার, ৭ নভেম্বর ২০২৬

দুর্গোৎসব উপলক্ষে নওগাঁয় শাড়ি ও লুঙ্গি বিতরণ

শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে নওগাঁর মহাদেবপুর উপজেলায় শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
দুর্গোৎসব উপলক্ষে নওগাঁয় শাড়ি ও লুঙ্গি বিতরণ

অনলাইন ডেস্ক: শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে নওগাঁর মহাদেবপুর উপজেলায় শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১১টা থেকে উপজেলা সদরের জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করেন নওগাঁ-৩ বদলগাছী-মহাদেবপুর আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী রতন কুমার মন্ডল। এ সময় মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নান্নু, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাহারুল ইসলাম, সহ সভাপতি মো. আক্কাস আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উপজেলার চক হরিবল্লভ গ্রামের হিরন বালা, মুক্তি রানী ও গৌড় চন্দ্র মন্ডল, জোতহরি গ্রামের ঝুমা রানী এবং হাতুর গ্রামের বিশ্বনাথ শাড়ি ও লুঙ্গি নিতে আসেন। নতুন কাপড় পেয়ে তারা খুশি হয়েছেন বলে জানানো হয়েছে।

সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল বলেন, এর আগে ঈদ উপলক্ষে মুসলমান পরিবারের মধ্যে একইভাবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন তিনি। সম্পূর্ণ ব্যক্তিগত তহবিল থেকে এই সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও দল-মত নির্বিশেষে মানুষের পাশে থাকার কথা জানান।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box