শনিবার, ৭ নভেম্বর ২০২৬

সাংবাদিক আমীর খসরুর স্মরণে পিরোজপুরে শোকসভা ও দোয়া মাহফিল

সাংবাদিক আমীর খসরুর স্মরণে পিরোজপুরে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক আমীর খসরুর স্মরণে পিরোজপুরে শোকসভা ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক: সাংবাদিক আমীর খসরুর স্মরণে পিরোজপুরে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভয়েস অব আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আমীর খসরুর মৃত্যুতে তার নিজ জেলা শহরে এ আয়োজন করা হয়।

শনিবার রাতে শহরের দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে ‘ক্লাব ফিফটি প্লাস’ নামের একটি বন্ধু সংগঠনের উদ্যোগে শোকসভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি অ্যাড. আহসানুল কবির বাদলের সভাপতিত্বে এবং মিজানুর রহমান থোকনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নুর দিদা খালেদ রবি, বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দোহা মিলন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক চান, জ্যেষ্ঠ সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, সরকারি কৌঁসুলি (পিপি) আবুল কালাম আকন, দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সাবেক কমিশনার ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বাতেন, পৌর বিএনপির সভাপতি শেখ শহিদুল্লাহ, অ্যাড. সমর কৃষ্ণ লিটু, ডা. সুখরঞ্জন দাস, সাবেক উপাধ্যক্ষ মো. লুৎফর রহমান এবং সিনিয়র সাংবাদিক জিয়াউল আহসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, আমীর খসরু দেশের একজন খ্যাতনামা, অভিজ্ঞ ও সাহসী সাংবাদিক ছিলেন। সাংবাদিকতা ও লেখালেখির মাধ্যমে তিনি দেশে-বিদেশে পরিচিতি অর্জন করেন। তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও তারা উল্লেখ করেন।

তারা আরও বলেন, আমীর খসরু নিজের চিন্তা ও আদর্শের প্রতি অবিচল থেকে সাংবাদিকতা ও লেখালেখিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিভিন্ন জাতীয় পত্রিকায় কাজের পাশাপাশি তিনি ‘সাপ্তাহিক বুধবার’ সম্পাদনা করতেন। তার কর্ম ও পেশাগত অবদান দীর্ঘদিন মানুষের স্মৃতিতে থাকবে বলে বক্তারা মন্তব্য করেন।

বক্তারা জানান, আমীর খসরুর পিতা ছিলেন একজন আদর্শ শিক্ষক। নিজ মেধা, যোগ্যতা ও কর্মের মাধ্যমে আমীর খসরু মানুষের ভালোবাসা ও সম্মান অর্জন করেছিলেন।

সভায় মরহুম আমীর খসরুর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box