শনিবার, ৭ নভেম্বর ২০২৬

হিলি স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ৭ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
হিলি স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে

অনলাইন ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা ৭ দিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

দিনাজপুর হিলি স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম শাহিন শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভারতের হিলি এক্সপোর্টার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন চিঠির মাধ্যমে বাংলাদেশের হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনকে বিষয়টি জানিয়েছে।

দিনাজপুর হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন বলেন, ১৭ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হওয়ায় ভারতীয় ব্যবসায়ীরা বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা করে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ২৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ মোট ৭ দিন কার্যক্রম বন্ধ থাকার পর ২৪ অক্টোবর শনিবার থেকে বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিকভাবে শুরু হবে।

তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। ইমিগ্রেশন চেকপোস্টের কর্মকর্তা ওসি মো. জাকারিয়া হোসেন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করতে পারবেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box