শনিবার, ৭ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভায় জেলার উন্নয়ন কার্যক্রম, প্রকল্প বাস্তবায়ন ও সরকারি সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে।
গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক: গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান। এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিপিএম-সেবা।

সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, বিদ্যুৎ ও জনসেবামূলক কার্যক্রমের মানোন্নয়ন এবং নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্ট দপ্তরগুলোর উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, বিদ্যমান সমস্যা এবং সেগুলো সমাধানের উপায় নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা। উন্নয়ন প্রকল্পগুলো যথাসময়ে বাস্তবায়ন এবং সরকারি সেবার কার্যকারিতা বাড়াতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সমন্বিত উদ্যোগ, কার্যকর পরিকল্পনা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নিরাপদ, উন্নত, সমৃদ্ধ ও জনবান্ধব গোপালগঞ্জ গড়ে তোলাকে সভার মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়।

সভায় গোপালগঞ্জ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

সূত্র: Daily Amader Matribhumi

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box