শনিবার, ৭ নভেম্বর ২০২৬

নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের সমর্থন, নিরপেক্ষ থাকছেন ভ্যান্স

ইসরায়েলের আসন্ন নেসেট নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহুকে ট্রাম্প সমর্থন করলেও কোনো পক্ষ নিচ্ছেন না বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।
নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের সমর্থন, নিরপেক্ষ থাকছেন ভ্যান্স

অনলাইন ডেস্ক: ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের আসন্ন নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থন করলেও এ বিষয়ে ‘নিরপেক্ষ’ অবস্থানে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। সোমবার এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স টুতে ভ্রমণের সময় মার্কিন সাংবাদিক মার্ক হালপেরিনকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, তিনি নেতানিয়াহুর পক্ষেও নন, বিপক্ষেও নন। ইসরায়েলের নির্বাচনে কোনো পক্ষ নিচ্ছেন না বলেও জানান তিনি।

ভ্যান্স বলেন, বর্তমানে তাঁর মনোযোগের কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন। তিনি মার্কিন প্রার্থীদের সমর্থন করছেন এবং ইসরায়েলি নির্বাচনে কোনো পক্ষ নিচ্ছেন না বলে জানান।

নেতানিয়াহুকে ট্রাম্পের সমর্থন

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের নেসেট নির্বাচনে ভোট গ্রহণের কথা রয়েছে। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী এবং বৃহত্তম রাজনৈতিক দল লিকুদ পার্টির শীর্ষ নেতা বেঞ্জামিন নেতানিয়াহু এবারও প্রার্থী হয়েছেন।

সম্প্রতি নেতানিয়াহুকে সরাসরি সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৮ অক্টোবর ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে মিত্র হিসেবে পাশে থাকার জন্য নেতানিয়াহুর প্রশংসা করেন। একই পোস্টে আসন্ন নেসেট নির্বাচনে নেতানিয়াহুকে পূর্ণাঙ্গ ও সম্পূর্ণ সমর্থনের ঘোষণা দেন তিনি।

তবে এর আগে ট্রাম্প নেতানিয়াহুকে সমর্থন জানানো থেকে বিরত ছিলেন। অক্টোবরের শুরুর দিকে টাইম সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ইসরায়েলি রাজনীতির সঙ্গে তিনি আর যুক্ত নন।

সূত্র: Daily Amader Matribhumi

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box