শনিবার, ৭ নভেম্বর ২০২৬

শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ। মণ্ডপে মণ্ডপে চলছে পূজা, অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ।
শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ

অনলাইন ডেস্ক: ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬ (বাসস): সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ। দুর্গোৎসবের চতুর্থ এ তিথি আনন্দ, ভক্তি ও দেবীর বিদায়ের সূচনার এক বিশেষ দিন। এ উপলক্ষে মণ্ডপে মণ্ডপে চলছে পূজা, অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ।

মহানবমীতে নবমী হোমসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হবে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দেবীর মহাআরতি।

সনাতন শাস্ত্র অনুযায়ী, সন্ধিপূজার মধ্য দিয়ে অষ্টমী তিথির অবসান ও নবমী তিথির সূচনা হয়। এই সন্ধিক্ষণে দেবী চামুণ্ডার আরাধনা করা হয়। অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমীর শুরুর প্রথম ২৪ মিনিটজুড়ে সন্ধিপূজা অনুষ্ঠিত হয়।

রীতি অনুযায়ী, ১০৮টি প্রদীপ প্রজ্বালন ও ১০৮টি পদ্মফুল নিবেদনের মাধ্যমে দেবী দুর্গার পূজা হবে। পুরাণের বর্ণনা অনুযায়ী, দেবী দুর্গা রুদ্ররূপ ধারণ করে মহিষাসুর এবং তার তিন যোদ্ধা চন্ড, মুণ্ড ও বিভিন্ন অসুরকে বধ করেন।

মহানবমীর অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণের আনুষ্ঠানিকতা শেষে মণ্ডপে মণ্ডপে ভক্তদের মধ্যে বিদায়ের আবহ তৈরি হবে। গত শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া এবারের দুর্গোৎসব আগামীকাল বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box