শনিবার, ৭ নভেম্বর ২০২৬

মাদক সেবনের দায়ে নোয়াখালীতে ২ জনের কারাদণ্ড

নোয়াখালীর সদর উপজেলায় গাঁজা সেবন করে জনশান্তি বিনষ্টের দায়ে দুজনকে তিন দিন করে কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মাদক সেবনের দায়ে নোয়াখালীতে ২ জনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক: নোয়াখালী, ২১ অক্টোবর, ২০২৬: জেলার সদর উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে গাঁজা সেবন করে জনশান্তি বিনষ্টের দায়ে দুজনকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জাহিদা আক্তার মৌসুমির নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অংশগ্রহণে দত্তেরহাট পানির ট্যাংক ও সোনাপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার ডেমা এলাকার মো. তুহিন (৪৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার রামপুর এলাকার মো. রুবেল মিয়া (২৮)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে গাঁজা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ঘটনাস্থলেই তাদের প্রত্যেককে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করা হয়।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box