
অনলাইন ডেস্ক: দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাসেবা গতিশীল করা ও ব্যাংকিং সুবিধা সহজ করতে এনসিসি ব্যাংক পিএলসির পক্ষ থেকে একটি আইসিইউ অ্যাম্বুলেন্স অনুদান হিসেবে দেওয়া হয়েছে এবং ব্যাংকের একটি এটিএম বুথ স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এনসিসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন জিয়া হার্ট ফাউন্ডেশন কর্তৃপক্ষের কাছে অত্যাধুনিক আইসিইউ অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন।
একই অনুষ্ঠানে জিয়া হার্ট ফাউন্ডেশন ভবনের সামনে এনসিসি ব্যাংকের এটিএম বুথের কার্যক্রম উদ্বোধন করা হয়।
এনসিসি ব্যাংক সংশ্লিষ্টরা জানান, হাসপাতাল চত্বরে বুথটি চালু হওয়ায় রোগী, তাদের স্বজন এবং স্থানীয় বাসিন্দাদের জরুরি ব্যাংকিং ও নগদ টাকা উত্তোলনের সুবিধা হবে।
জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ ব্যাংকের এই মানবিক ও সেবামূলক উদ্যোগের প্রশংসা করে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, জেলা ড্যাব সাধারণ সম্পাদক ডা. মো. জিয়াউল হক জিয়া, নির্বাহী সদস্য এস এম খালেকুজ্জামান বাবু এবং ডা. মো. গোলাম গাউস মন্টুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত