শনিবার, ৭ নভেম্বর ২০২৬

পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

পাবনার জালালপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত ও আরও দুজন আহত হয়েছেন।
পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

অনলাইন ডেস্ক: পাবনার সদর উপজেলার জালালপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নয়ন মিয়া (২০) ও সেলিম মাহমুদ (৪০) নামে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন মিয়া গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামের আব্দুল মতিন মৃধার ছেলে। সেলিম মাহমুদ জালালপুর গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে।

পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, জালালপুর থেকে গয়েশপুর সড়কে বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

আহত দুজনকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box