
অনলাইন ডেস্ক: রংপুর ও ঠাকুরগাঁওয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) পৃথক অভিযানে ১২ হাজার ৮১৯ পিস ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খাদেমুল ইসলাম ওরফে রিপন (৪৯), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বেল্লাল হোসেন (২৮) এবং তার স্ত্রী নাজমিন নেহার নিশি (২৬)।
শনিবার এসআরবির সিনিয়র সহকারী পরিচালক মুহম্মদ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ডাঙ্গাপাড়া গ্রামে অভিযান চালায় এসআরবি-১৩। গ্রামের মৃত ইঞ্জিনিয়ার আব্বাস আলী প্রামাণিকের বাড়ির পাশের সড়কে একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে, শুক্রবার রাত ১টা ১০ মিনিটের দিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে বেল্লাল হোসেনের বাড়িতে অভিযান চালায় এসআরবি-১৩-এর একটি দল। সেখানে ১ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই বোতল পিকেড্রিল উদ্ধার করা হয়।
এসব ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মুহম্মদ মনিরুজ্জামান।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন