শনিবার, ৭ নভেম্বর ২০২৬

শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি বর্তমানে বিএমইউ হাসপাতালে চিকিৎসাধীন।
শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ ভূমিমন্ত্রী

অনলাইন ডেস্ক: ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি আগের চেয়ে সুস্থ বোধ করছেন। বর্তমানে তিনি রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক জানিয়েছেন, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় মন্ত্রীর রক্তশূন্যতা দেখা দিয়েছিল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

নাজমুল হক বলেন, ভূমিমন্ত্রীর আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা বাকি রয়েছে, সেগুলো আজ করা হবে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন।

এদিকে ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা মো. আব্দুস সাত্তার পাটোয়ারী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানসহ অন্য নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

এ সময় তাঁরা ভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি কামনা করেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box