শনিবার, ৭ নভেম্বর ২০২৬

শেরপুরে ব্যবসার নামে ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে যুবক গ্রেফতার

শেরপুরে অধিক লাভের প্রলোভন দেখিয়ে ব্যবসার নামে অন্তত ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রমজান আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শেরপুরে ব্যবসার নামে ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক: শেরপুরে অধিক লাভের প্রলোভন দেখিয়ে ব্যবসার নামে অন্তত ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রমজান আলী (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে শেরপুর জেলা শহরের দীঘারপাড়া মহল্লায় তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

রমজান আলী শেরপুর সদর উপজেলার রৌহা এলাকার এনামুল হকের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রমজান শেরপুর সদর উপজেলার বাজিতখিলা, ভাতশালা ইউনিয়ন, শেরপুর পৌরসভাসহ বিভিন্ন এলাকার কৃষক, ধান ব্যবসায়ী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে বেশি লাভের কথা বলে প্রায় ২৫ কোটি টাকা সংগ্রহ করেন। এরপর তিনি সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে টাকা আত্মসাৎ করে পালিয়ে বেড়াচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ১১ জন ভুক্তভোগী সদর থানায় লিখিত অভিযোগ করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভাধীন দিঘারপাড় মহল্লা থেকে রমজান আলীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর ভুক্তভোগীরা শেরপুর সদর থানায় গিয়ে তাদের পাওনা টাকা ফেরতের দাবি জানাচ্ছেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, রমজান আলীকে আটকের পর সাধারণ মানুষ থানায় এসে টাকা পাওনা থাকার অভিযোগ করছেন। এখন পর্যন্ত এ ঘটনায় ১১টি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box