শনিবার, ৭ নভেম্বর ২০২৬

জাপানের জেরার কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাব আলোচনা

জেরাজিএমের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার প্রস্তাব যাচাই শেষে পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
জাপানের জেরার কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাব আলোচনা

অনলাইন ডেস্ক: জাপানভিত্তিক প্রতিষ্ঠান জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট লিমিটেডের (জেরাজিএম) কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব আলোচনা করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

তবে প্রস্তাবটি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ যাচাই করার পর পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে শনিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত চলতি বছরের ৩৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি প্রস্তাব উপস্থাপন ও আলোচনা করা হয়।

প্রস্তাবে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে জেরাজিএমের কাছ থেকে এলএনজি কেনার নীতিগত অনুমোদন চাওয়া হয়।

এ ছাড়া পেট্রোবাংলা ও জেরাজিএমের মধ্যে স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি (এসপিএ) এবং টার্ম শিটের চূড়ান্ত নমুনায় স্বাক্ষরের নীতিগত অনুমোদনও চাওয়া হয়েছে।

আলোচনা শেষে কমিটি প্রস্তাবটি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের যাচাই গ্রহণের পর পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত নেয়।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box