শনিবার, ৭ নভেম্বর ২০২৬

ফেনীতে বিপুল পরিমাণ আতশবাজিসহ ৬ জন আটক

ফেনী শহরের জগন্নাথ বাড়ি সড়কে অভিযান চালিয়ে ১৫ বস্তা ভারতীয় আতশবাজি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে।
ফেনীতে বিপুল পরিমাণ আতশবাজিসহ ৬ জন আটক

অনলাইন ডেস্ক: ফেনী শহরের জগন্নাথ বাড়ি সড়কের কয়েকটি দোকান ও ফুটপাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ করেছে পুলিশ। এ সময় অন্তত ছয়জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন আইয়ুব নবী (৫৬), দিদারুল আলম (৩৭), তপন চন্দ্র দাস (২২), বাবুল দেব নাথ (৪৪), অপু চন্দ্র দে (৩৭) ও খোকন চন্দ্র দে (৩৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদের নেতৃত্বে শনিবার রাত সাড়ে ৮টার দিকে জগন্নাথ বাড়ি রোড ও আশপাশের কয়েকটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় ছোট-বড় ১৫ বস্তা আতশবাজিসহ ছয় বিক্রেতাকে আটক করা হয়।

পুলিশের ধারণা, জব্দ করা আতশবাজির আনুমানিক দাম ৭ থেকে ৮ লাখ টাকা।

ওসি জাবেদ মাহমুদ জানান, আটক ছয়জনকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং রোববার আদালতে নেওয়া হবে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box