
অনলাইন ডেস্ক: রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ১৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ ১৪৫টি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
রোববার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জজুড়ে মোট ৫৯টি মামলা রেকর্ড হয়েছে। এর মধ্যে খুনের মামলা ১টি, খুনসহ ডাকাতি বা ডাকাতির মামলা ১টি, চুরির মামলা ১টি, নারী ও শিশু নির্যাতনের মামলা ৩টি এবং অন্যান্য খাতে ৫৩টি মামলা রয়েছে।
এ সময়ে ৪টি অপমৃত্যুর ঘটনাও ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে পরোয়ানাভুক্ত ৬৩ জন, সাজাপ্রাপ্ত ৮ জন, তদন্তাধীন মামলার ৭১ জন, অন্যান্য প্রতিরোধমূলক মামলার ১ জন এবং ৮ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী রয়েছেন।
অভিযানে ১টি বার্মিজ চাকু এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৫ গ্রাম হিরোইন, ২২০ পিস ইয়াবা, ৪৬৭ পিস ট্যাপেন্টাডল, ৩৬৪ গ্রাম গাঁজা ও ৩৬ লিটার চোলাই মদ।
জনসাধারণকে পুলিশি সেবা দেওয়ার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৯৩২ জন সেবাগ্রহীতাকে সেবা দেওয়া হয়েছে। চলতি মাসে এ পর্যন্ত মোট ২২ হাজার ৬০ জন সেবা গ্রহণ করেছেন।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)





মন্তব্য করুন