শনিবার, ৭ নভেম্বর ২০২৬

জাপানে চাকরির নামে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জাপানে চাকরি দেওয়ার প্রলোভনে ১৬ লাখ টাকা নেওয়া এবং টাকা ফেরত চাইতে গেলে মারধর ও হত্যার হুমকির অভিযোগে টুঙ্গিপাড়া আমলি আদালতে মামলা হয়েছে।
জাপানে চাকরির নামে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

অনলাইন ডেস্ক: জাপানে উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে ভুক্তভোগী ও তাঁর পরিবারের সদস্যরা মারধর এবং হত্যার হুমকির শিকার হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রভাষ মণ্ডল (৩৫) বাদী হয়ে টুঙ্গিপাড়া আমলি আদালতে একটি সি.আর. মামলা (নম্বর: ৫৪৮/২০২৬) দায়ের করেছেন।

মামলার বাদী প্রভাষ মণ্ডল টুঙ্গিপাড়া উপজেলার বরইহাটি এলাকার বাসিন্দা। মামলায় বিপ্রদাস মণ্ডল, বিতুল মণ্ডল (৩২) ও বীরেন মণ্ডল (৫৫)-কে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, জাপানে উচ্চ বেতনে চাকরি দেওয়ার কথা বলে আসামিরা প্রভাষ মণ্ডলসহ আরও দুজনের কাছ থেকে মোট ১৬ লাখ টাকা নেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিদেশে যাওয়ার প্রক্রিয়ায় কোনো অগ্রগতি না হওয়ায় তাঁরা টাকা ফেরত চান।

অভিযোগে বলা হয়েছে, গত ৭ অক্টোবর প্রভাষ মণ্ডল আসামিদের বাড়িতে গিয়ে টাকা ফেরত চাইলে তাঁকে আশ্বস্ত করা হয়। পরে যোগাযোগ করেও টাকা ফেরত না পেয়ে তিনি আবার পাওনা চাইতে গেলে আসামিরা তাঁকে মারধর ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

প্রভাষ মণ্ডল বলেন, টাকা উদ্ধারের জন্য বিভিন্নভাবে চেষ্টা করেও সমাধান না হওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন। তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু বিচার এবং তাঁর টাকা ফেরতের দাবি জানান।

অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে পরবর্তী সময়ে তাঁদের বক্তব্য যুক্ত করা হবে।

সূত্র: Daily Amader Matribhumi

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box