শনিবার, ৭ নভেম্বর ২০২৬

পটুয়াখালীতে মা ইলিশ রক্ষা অভিযানে ৬ জন গ্রেফতার

পটুয়াখালীর বাউফলে মা ইলিশ রক্ষা অভিযানে ছয় জেলেকে গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালত তাদের চার দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
পটুয়াখালীতে মা ইলিশ রক্ষা অভিযানে ৬ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক: পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে ছয় জেলেকে গ্রেফতার করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে চার দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

সোমবার সকাল ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেফতার জেলেদের কাছ থেকে পাঁচ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ইলিশ স্থানীয় একটি এতিমখানায় দেওয়া হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন বাউফলের কেশবপুর ইউনিয়নের আবদুল আজিজের ছেলে বেল্লাল আকন (৪২), সুলতানের ছেলে পারভেজ (২৮), নাসিরের ছেলে শাকিল (২০), কাদেরের ছেলে ইমরান (২৮), কাশেম হাওলাদারের ছেলে কালাম (৪৫) এবং সুলতান মৃধার ছেলে রিপন মৃধা (৩৬)।

বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েদ মাহমুদ বুলবুল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ সাজা দেন। অভিযানে নেতৃত্ব দেন বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ। এ সময় পুলিশের কর্মকর্তাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএম পারভেজ বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজননক্ষেত্র সুরক্ষায় নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সাইয়েদ মাহমুদ বুলবুল বলেন, মা ইলিশ রক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান রয়েছে। ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা কার্যকরে কাউকে ছাড় দেওয়া হবে না। মৎস্যসম্পদ রক্ষায় জেলেসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box