শনিবার, ৭ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ায় ছয় হত্যার মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
কুষ্টিয়ায় ছয় হত্যার মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করা হয়।

মামলার অন্য তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। মামলার চার আসামিই পলাতক রয়েছেন।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, চার আসামির বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যাসহ মোট তিনটি অভিযোগ আনা হয়। তদন্ত সংস্থার প্রতিবেদনে তাঁদের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ দেওয়া এবং হামলায় সরাসরি অংশ নেওয়ার অভিযোগ করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, আসামিদের বক্তব্য, নির্দেশনা ও সাংগঠনিক ভূমিকার মাধ্যমে কুষ্টিয়ায় আন্দোলনকারীদের ওপর হামলা এবং হত্যাকাণ্ড সংঘটিত হয়।

রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছিলেন। এরপর বৃহস্পতিবার রায় ঘোষণা করা হলো।

সূত্র: Daily Amader Matribhumi

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box