শনিবার, ৭ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১৮৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোট শেষ হবে বিকেল ৪টায়।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

অনলাইন ডেস্ক: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী।

প্রার্থীরা হলেন বিএনপির ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমিন, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকে মো. আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

ইতোমধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন ও জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন ভোট দিয়েছেন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। দায়িত্বে রয়েছে ২১ প্লাটুন বিজিবি, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ২৫১ সদস্য, ২ হাজার ২৭২ জন পুলিশ এবং আনসার বাহিনীর ২ হাজার ৪৬৫ সদস্য। বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও দায়িত্ব পালন করছেন।

নির্বাচন পর্যবেক্ষণে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বডি ক্যামেরা ও বিজিবির ড্রোনের মাধ্যমেও নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মনিটরিং সেল গঠন করা হয়েছে।

বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হবে। এরপর নির্ধারিত প্রক্রিয়ায় ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box