শনিবার, ৭ নভেম্বর ২০২৬

তিতাস নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় ৫০টি চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
তিতাস নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাল জব্দ

অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় ৫০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার আনন্দবাজার ঘাট থেকে ভাদুঘর এলাকা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর মাছের অবাধ বিচরণ ও প্রজনন ব্যাহতকারী জালের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করে। অভিযান শেষে জব্দ করা জাল পৌর এলাকার আনন্দবাজার ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানকালে তিতাস নদীতে মাছ ধরার কাজে ব্যবহৃত অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী রিং জাল জব্দ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নদীর তীরবর্তী জেলে পল্লীতে গিয়ে জেলেদের অবৈধ জাল ব্যবহার না করতে সতর্ক করা হয়। নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং মাছের প্রজনন ও বংশবৃদ্ধি স্বাভাবিক রাখতে এসব জালের ব্যবহার বন্ধের আহ্বান জানান তারা।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী’ বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ এবং সদস্য সোহেল রানা ভূঁইয়া।

সদর থানার উপপরিদর্শক (এসআই) ফারুকের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অভিযানে অংশ নেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box