শনিবার, ৭ নভেম্বর ২০২৬

একসঙ্গে দাফন করা হলো বজ্রপাতে নিহত ৬ জনকে

পাবনার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে নিহত ৬ জনের জানাজা শেষে একই গোরস্থানে সারিবদ্ধভাবে দাফন করা হয়েছে।
একসঙ্গে দাফন করা হলো বজ্রপাতে নিহত ৬ জনকে

অনলাইন ডেস্ক: পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে নিহত ৬ শিশু, কিশোর ও তরুণের জানাজা শেষে দাফন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় মালঞ্চি ইউনিয়নের মহাদেবপুর গোরস্থান মাঠে তাদের একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে একই গোরস্থানে নিহত ৬ জনকে সারিবদ্ধভাবে দাফন করা হয়।

এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলের মধ্যে বজ্রপাতে তারা নিহত হন।

নিহতরা হলেন—গজমতিকুন্ডা এলাকার রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাজাহান প্রামানিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বিভিন্ন অঞ্চল থেকে কয়েকজন ওই বিলে মাছ ধরতে যান। বিকেলে বৃষ্টির মধ্যে ৯ জন বিলের একটি টং ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় এবং তিনজন গুরুতর আহত হন।

তারা কিছুক্ষণ টং ঘরেই পড়ে ছিলেন। সন্ধ্যার দিকে আশপাশের লোকজন খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা জানিয়েছেন, নিহতদের জানাজা সম্পন্ন হয়েছে। সরকার ঘোষিত বজ্রপাতে নিহত ও আহতদের আর্থিক সহায়তা নীতিমালার আওতায় নিহতদের পরিবারকে ৫০ হাজার টাকা এবং আহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে সহযোগিতা দেওয়া হয়েছে।

সূত্র: Daily Amader Matribhumi

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box