শনিবার, ৭ নভেম্বর ২০২৬

গড়গড়িয়া মাস্টারবাড়িতে বাউল সন্ধ্যা অনুষ্ঠিত

গাজীপুরের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়িতে ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিকদের উদ্যোগে বাউল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
গড়গড়িয়া মাস্টারবাড়িতে বাউল সন্ধ্যা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক: গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাস্টারবাড়ি ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিকদের উদ্যোগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লোকায়ত সংগীত বাউল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গড়িয়া মাস্টারবাড়িতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে চৌক্কার খালসংলগ্ন খোলা মাঠে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী ও শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. আবুল হোসেন প্রধান।

আলোচনা সভা ও বাউল সন্ধ্যার উদ্বোধন করেন গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্যসচিব ও সমাজসেবক আবুল কালাম প্রধান। বিশিষ্ট ব্যবসায়ী এবং শাহরিয়া ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্বাধিকারী আঃ সাত্তার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জাল হোসেন তুহিন প্রধান।

অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য আনোয়ার হোসেন, শ্রীপুর পৌর বিএনপির সাবেক সমবায় ঋণ ও কুটিরশিল্পবিষয়ক সম্পাদক আজিজুল শেখ, পৌর ৫ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি শরিফুল ইসলাম এবং ওলামা দলের সহসভাপতি দুলাল মৃধা।

বাউল সন্ধ্যায় দেশের খ্যাতনামা বাউলশিল্পীরা সংগীত পরিবেশন করেন। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, নেতাকর্মীসহ অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

সূত্র: Daily Amader Matribhumi

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box