শনিবার, ৭ নভেম্বর ২০২৬

লোডশেডিংয়ে বিপর্যস্ত বরিশাল: ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীনতায় জনজীবনে চরম ভোগান্তি

মোঃ ইমরান | স্টাফ রিপোর্টার বরিশাল জেলায় চলমান বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দিনের পাশাপাশি রাতেও দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ বিভ্রাট পরিস্থিতিকে আরও অসহনীয় করে তুলেছে। শহর ও গ্রামীণ বিভিন্ন এলাকায় দিনে গড়ে ১০ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার অভিযোগ পাওয়া গেছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।স্থানীয় বাসিন্দারা জানান, নিয়মিত লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, অফিসগামী মানুষদের কাজের স্বাভাবিক গতি নষ্ট হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান। এতে অনেকেই আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি ব্যবসায়ীদের।বিদ্যুৎ সংকটের কারণে পানির সরবরাহ ব্যবস্থাও বিঘ্নিত হচ্ছে। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র পানির সংকট, যা জনদুর্ভোগকে আরও বাড়িয়ে দিয়েছে।এ বিষয়ে বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্টরা জানান, জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে বলে তারা আশা প্রকাশ করেন।তবে স্থানীয়দের প্রশ্ন, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বরিশালে লোডশেডিংয়ের মাত্রা কেন বেশি—এ নিয়ে অসন্তোষও বাড়ছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।বর্তমান পরিস্থিতিতে দ্রুত সমাধান না হলে জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box