গাজীপুরের শ্রীপুরে বানার নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার খোঁজেখানি এলাকা সংলগ্ন বানার নদীতে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—খোঁজেখানি গ্রামের শ্যামল মোড়লের মেয়ে সুবর্ণা আক্তার (১৪) এবং একই এলাকার মিলন মিয়ার মেয়ে মিম (১৬)।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে কয়েকজনের সঙ্গে গোসল করতে বানার নদীতে নামে মিম ও সুবর্ণা। একপর্যায়ে অসাবধানতাবশত তারা নদীর গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধারে এগিয়ে আসে।এ সময় স্থানীয়রা নদী থেকে সুবর্ণা আক্তারের মরদেহ উদ্ধার করতে সক্ষম হলেও মিমকে খুঁজে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নুরুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানোর পর সন্ধ্যা প্রায় ৭টার দিকে বানার নদী থেকে মিমের মরদেহ উদ্ধার করা হয়।এদিকে দুই কিশোরীর আকস্মিক মৃত্যুর ঘটনায় খোঁজেখানি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার-স্বজনদের আহাজারিতে এলাকাবাসীর মধ্যেও নেমে এসেছে গভীর শোক।





মন্তব্য করুন