শনিবার, ৭ নভেম্বর ২০২৬

একদিনেই কুয়েত থেকে ফিরল ৩০ বাংলাদেশির মরদেহ

কুয়েত থেকে একসঙ্গে ৩০ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কুয়েত এয়ারওয়েজের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে মরদেহগুলো ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই দিনে পৃথক আরেকটি ফ্লাইটে মালয়েশিয়া থেকেও আরও দুই বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে আনা হয়।প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং কুয়েতগামী একাধিক ফ্লাইট বাতিল হওয়ায় মরদেহগুলো নির্ধারিত সময়ে দেশে আনা সম্ভব হয়নি। পরে বিশেষ ব্যবস্থায় চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে মরদেহগুলো একসঙ্গে দেশে ফিরিয়ে আনা হয়।মরদেহগুলো বিমানবন্দরে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box