শনিবার, ৭ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টি হত্যাকাণ্ড: মাদারীপুরে শোকের ছায়া, বিচার দাবি স্বজনদের

মাদারীপুর প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি হত্যার ঘটনায় তার গ্রামের বাড়ি মাদারীপুরে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভাই জাহিদ হাসান প্রান্ত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।নিহত নাহিদা সুলতানা বৃষ্টি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামের জহির উদ্দিন আকন্দের মেয়ে। পরিবারটি বর্তমানে ঢাকার মিরপুর পল্লবীতে বসবাস করলেও গ্রামের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল।পরিবার ও স্বজনদের দাবি, যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জামিল আহম্মেদ লিমনের সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।ঘটনার বিবরণ অনুযায়ী, গত ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লিমনের রুমমেটের সঙ্গে বিরোধের পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এরপর দুজনকে ক্যাম্পাস থেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা। পরে আট দিন পর যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী লিমনের খণ্ডিত মরদেহ উদ্ধার করে।একদিন পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে নাহিদা সুলতানা বৃষ্টিকেও হত্যার শিকার হয়েছেন বলে নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বলে দাবি করেন পরিবারের সদস্যরা।এ ঘটনায় মাদারীপুরসহ এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ বিরাজ করছে। স্বজনরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।উল্লেখ্য, নাহিদা সুলতানা বৃষ্টি প্রায় সাত মাস আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box