জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলায় ঝড়ের সময় বসতঘরের ওপর গাছ পড়ে মা ও দুই মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একই বিছানায় ঘুমিয়ে ছিলেন মা ও দুই মেয়ে। এ সময় ঝড়ে একটি বড় মেহগনি গাছ ঘরের ওপর ভেঙে পড়ে। এতে তারা গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে এবং সকালে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা।
Facebook Comments Box





মন্তব্য করুন